spot_img

পাকিস্তানের কাছে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহে তুরস্ককে বাধা দিচ্ছে আমেরিকা

পাকিস্তানের কাছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৩০টি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহে তুরস্ককে বাধা দিচ্ছে আমেরিকা।

সোমবার তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম কালিন সাংবাদিকদের একথা বলেন।

তিনি জানান, পাকিস্তানের কাছে তুর্কি হেলিকপ্টার বিক্রয় আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন এ ধরনের অস্ত্র কিনতে প্রতিবেশী চীনের দিকে ঝুঁকতে পারে ইসলামাবাদ।

ইব্রাহীম কালিন বলেন, পাকিস্তানের কাছে তুরস্ককে অস্ত্র বিক্রি করতে না দেওয়ায় মার্কিন স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। কারণ পাকিস্তান এখন এসব অস্ত্র সংগ্রহে চীনের দিকে ঝুঁকবে।

জোড়া ইঞ্জিন, জোড়া আসন, বহু ধরনের ভূমিকা পালন ও সব ধরনের পরিস্থিতিতে হামলায় সক্ষম অ্যাটাক টি-১২৯ হেলিকপ্টার। এ বিমানের ইঞ্জিন আমেরিকার নির্মিত।

২০১৮ সালের জুলাইয়ে তুরস্কের হেলিকপ্টার গানশিপ ক্রয়ে ১৫০ কোটি ডলারের চুক্তি করে পাকিস্তান। কিন্তু ইঞ্জিনের জন্য লাইসেন্স দিতে পেন্টাগন অস্বীকার করলে সরবরাহের তারিখ পিছিয়ে যায়।

২০১৯ সালের আগস্টেও তুর্কি অস্ত্র ক্রয় আটকে দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানের মুখপাত্র বলেন, ওয়াশিংটন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তরে অস্বীকার করায় রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে বাধ্য হয়েছে তুরস্ক।

সূত্র: ডন অনলাইন ও ব্লুমবার্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ