চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, সাংবাদিকরা লেখনীর মাধ্যমে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেন। একটি অবহেলিত সমাজকেও সাংবাদিকরা তাদের লেখার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বুধবার (১০ মার্চ) সকালে ঢাকা ন্যাম ভবনের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।










