spot_img

জনগণের মৌলিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: আরিফুল ইসলাম

ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম বলেছেন, দেশের জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অধিকার আদায়ে দাবী উত্থাপন করার পরিবেশ পর্যন্ত আজ অবর্তমান। বাক স্বাধীনতা না থাকায় জনগণকে চরম সঙ্কটে ও চাপা ক্ষোভ নিয়ে দিন পার করতে হচ্ছে। জনগণকে মৌলিক অধিকার পেতে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কোনও বিকল্প নাই।

বুধবার (১০ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট থানা শাখার দ্বি বার্ষিক শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আমীনুল হক তালুকদারের সভাপতিত্বে আয়োজিত শূরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্যান্টনমেন্ট থানার ২০২১-২২ সেশনের কমিটিতে সভাপতি হিসেবে মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ্ব আমীনুল হক তালুকদার ও সেক্রেটারী হিসেবে আব্দুল করিমকে মনোনীত করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ