spot_img
spot_img

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা

মধ্যপ্রাচ্যে ৭ মাসের জন্য বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আমেরিকার নেভাল ইনস্টিটিউট এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে বলা হয়, বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে একটি মোতায়েন অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই অভিযান ৭ মাসেরও বেশি সময় ধরে চলবে। এ সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে।

দেশটির নৌবাহিনী প্রধান (চীফ অফ নেভাল অপারেশনস) অ্যাডমিরাল ড্যারিল কাউডল ও মাস্টার চিফ পেটি অফিসার জন পেরিম্যান বুধবার সাংবাদিকদের জানান, থিওডোর রুজভেল্ট এর সঙ্গে থাকা এসকর্ট জাহাজগুলো এবং এতে মোতায়েন করা ‘ক্যারিয়ার এয়ার উইং-১১’ জাপানভিত্তিক ‘ইউএসএস জর্জ ওয়াশিংটনকে’ প্রতিস্থাপন করতে যাচ্ছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের আওতাধীন এলাকায় প্রবেশ করেছিল।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ