spot_img
spot_img

হরমুজে যৌথ করিডোর ও মাইন অপসারণ নিয়ে ইরান-কাতার সমঝোতা বৈঠক

হরমুজ প্রণালীতে যৌথ করিডোর ও মাইন অপসারণ নিয়ে ইরান ও কাতার দুই দেশের প্রতিনিধির মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও কাতার হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের জন্য ‘যৌথ প্রকল্প’ বাস্তবায়নে একটি চুক্তি করার বিষয়ে আলোচনা করেছে। পাশাপাশি উত্তেজনা কমানো এবং সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির প্রচেষ্ট নিয়েও দুই দেশ আলোচনা করেছে।

মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ।

তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, কোনো মুসলিম দেশের ভূখণ্ড অন্য কোনো মুসলিম জাতির বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ