spot_img

‘একটি মহল টাকার বিনিময়ে আল-জাজিরায় প্রতিবেদন করিয়েছে; এটি গাঁজাখুরি রিপোর্ট’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একটি মহল দেশে গুজব ছড়াতে ব্যর্থ হওয়ায় মোটা অংকের টাকার বিনিময়ে আল-জাজিরায় প্রতিবেদন করিয়েছে। এটি গাঁজাখুরি রিপোর্ট।

বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে অনলাইনভিত্তিক সংগঠন কে ফোর্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ইসরাইলের কাছ থেকে কোনো অস্ত্র কেনেনি। একটি মহল দেশে গুজব ছড়াতে ব্যর্থ হওয়ায় মোটা অংকের টাকার বিনিময়ে আল-জাজিরায় প্রতিবেদন করিয়েছে। এটি গাঁজাখুরি রিপোর্ট। আমাদের দেশের তৃতীয় সারির, এমনকি অনলাইন টিভিতেও এর চেয়ে ভালো রিপোর্ট হয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, আগে দেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ বিশ্ব মিডিয়ায় খবর হতো। এখন বাংলাদেশের উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কথা বিশ্ব মিডিয়ায় প্রচারিত হয়, যা অনেকের ভালো লাগে না। তারা সেজন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ