spot_img
spot_img

আঞ্চলিক শান্তি নষ্ট করছে ‘যুদ্ধপাগল’ ইসরাইল: এরদোগান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ‘যুদ্ধপাগল’ সরকার বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একই সঙ্গে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

এরদোগান এক বক্তব্যে বলেন, ‘জায়নবাদি সরকার তার প্রতিবেশীদের শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে।’ মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদেরও ইসরাইল লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেন তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে এরদোগান বলেন, ইসরাইলের ‘গণহত্যার নেটওয়ার্কের আইনবহির্ভূত নীতির’ বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া যথেষ্ট নয়।

তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই তুরস্ক মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে জোট ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে কাজ করছে।

কয়েক সপ্তাহ আগে সিরিয়ায় একটি বিমানঘাঁটিতে ইসরাইলি বিমান হামলার পর এরদোগান এ মন্তব্য এলো। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে সময় বলেছিলেন, ওই হামলার লক্ষ্য ছিল ঘাঁটিটিতে তুরস্কের সেনা মোতায়েন ঠেকানো।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ