দক্ষিণাঞ্চলীয় একটি বিয়ের অনুষ্ঠানে আমেরিকার বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আমেরিকাকে ‘শয়তান’ বলে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মাাদ বাঘের গালিবাফ।
বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি। বার্তাটি এএফপির বরাতে প্রকাশিত হয়েছে।
গালিবাফ তার বার্তায় মিনাব স্কুল, লামের্দ স্পোর্টস হল এবং কোহেসতাকের বিয়ের অনুষ্ঠানে শিশুদের প্রাণহানির ঘটনা তুলে ধরেন।
তিনি বলেন, নিরপরাধ শিশুদের হত্যা এবং গণহত্যার মতো আচরণ সরাসরি শয়তানের কর্মকাণ্ডের পরিচয় বহন করে।
নিজের বক্তব্য তুলে ধরে গালিবাফ বলেন, ‘যদি কোনো ক্ষমতাধর শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তবে সেটিই শয়তান। আর যে একই কাজ করা ছোট শয়তানকে রক্ষা করে, সে-ই হলো “মহাশয়তান”।’
সূত্র: ডন, এএফপি











