spot_img
spot_img

সারের সংকট নেই, সরবরাহে বিঘ্নকারীদের বিচার করা হবে: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তবে সার সরবরাহ ব্যবস্থায় যারা বিঘ্ন ঘটাচ্ছে, তাদের বিচার করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের মূল্য বৃদ্ধি রোধের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহায়তায় বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম চলমান আছে।

তিনি আরও বলেন, ‘সারের কোনো ক্রাইসিস নাই। আর উৎপাদন (সার) বরাবরই বহু বছর ধরে আমাদের কম হচ্ছে। আমাদের এখানে শুধু ইউরিয়া সারটা প্রোডাকশন হয়, অন্যটা একেবারে কম পরিমাণ, মাত্র এক লাখ টন।’ন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ