spot_img
spot_img

বাধা এলেও ৫ তারিখ চট্টগ্রাম লংমার্চ সফল করা হবে: এনসিপি

আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে বাধা এলেও কর্মসূচি সফল করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় দলটির কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ কথা বলেন।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করে বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। জনগণের ভোগান্তি যেন না হয়, সে কারণে একটি লাইনে গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ