মাদরাসার শিক্ষার্থীদের মাদকাসক্তি নিয়ে কেউ অভিযোগ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদরাসার কোনো শিক্ষার্থীর ঠোঁটে সিগারেটও দেখা যায় না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঁজা এগুলা সেবন করে কেউ বলতে পারবে না। এমনকি খুব এক্সেপশনাল ছাড়া মাদরাসার কোনো ছাত্রের ঠোঁটে আপনি সিগারেটও দেখবেন না।
তিনি বলেন, দেশের কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সরকারের যথেষ্ট আন্তরিকতা নেই।











