বিএনপির বিরুদ্ধে দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই, অনেক ষড়যন্ত্র হচ্ছে এই দলের বিরুদ্ধে, অনেক ষড়যন্ত্র হবে এই দলের বিরুদ্ধে। অনেক ষড়যন্ত্র হবে মাননীয় নেতা, আপনার বিরুদ্ধে। আপনি দয়া করে সাবধানে থাকবেন।’
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘এর মধ্যে অনেক কিছু হবে, হচ্ছে। সবকিছু আপনার কাছে পৌঁছায় না। আমাদের কাছে যা আসে, যেগুলো আসে, ইনশাআল্লাহ আপনাকে জানাব। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন পর্যন্ত দলের ভেতর থেকে হচ্ছে, দলের বাইরে থেকে হচ্ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে।’
তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান জানান।












