spot_img
spot_imgspot_img

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে গুম হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে অতিরিক্ত সময়টুকু গুম হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের কোনো অসংগতি হবে না। সব গুমের রিপোর্ট যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল করেননি। তাই তিনি আর আপিল করার সুযোগ পাবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ