spot_img
spot_imgspot_img

আগ্রাসীরা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে: পেজেশকিয়ান

ইরানের বিরুদ্ধে আক্রমণকারী ও আগ্রাসীরা নিজেদের কৃতকর্মের জন্য পুরোপুরি অনুতপ্ত না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তি নিয়ে প্রতিরোধ লড়াই চালিয়ে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ প্রত্যয় ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট। তার এ বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান তীব্র সংকটের মধ্যে তেহরানের কোনো ধরনের ছাড় না দেওয়ার কঠোর অবস্থানকে স্পষ্ট করেছে।

এক্সে দেওয়া বার্তায় পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান সবসময়ই যুদ্ধের বিপক্ষে ছিল। জনগণের স্বার্থরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে সংঘাত এড়িয়ে চলার নীতিতে বিশ্বাস করে এসেছে তেহরান।

তিনি আরও বলেন, যেভাবে ইরান এখন পর্যন্ত সাহসিকতার সঙ্গে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আত্মরক্ষা নিশ্চিত করেছে, ঠিক সেভাবেই আগ্রাসীরা সম্পূর্ণ অনুতপ্ত না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তি নিয়ে এই প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে। একই সঙ্গে মহান ইরানি জাতির অধিকারও পাহারা দেওয়া হবে।

সূত্র: রয়টার্স, আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ