spot_img
spot_imgspot_img

গত ১৭ বছর গণমাধ্যমে মতপ্রকাশের সুযোগ ছিল একজন ব্যক্তি বা একটি দলের: রিজভী

বিগত ১৭ বছরে অনেক টেলিভিশন ও পত্রিকা থাকলেও মতপ্রকাশ হয়েছে একজন ব্যক্তি বা একটি দলের। অন্যথায় জেলে থাকতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার আমলে সরকারের হয়ে বয়ান তৈরি করত মিডিয়া। সেখানে গুম-খুনের তথ্য থাকত না।

তিনি বলেন, সাংবাদিকরা যাচাই-বাছাই করে সত্য তথ্য তুলে ধরবেন। এতে অনেক সময় জীবনের ঝুঁকিও থাকে।

তিনি আরও বলেন, মিডিয়ায় অপপ্রচার ও কলঙ্কলেপন গণতন্ত্রের প্রাণশক্তি নিঃশেষ করে দেয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে সমাজ থেকে ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাস কমে আসবে।

বিগত সময়ে গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, অনেক গণমাধ্যম থাকলেও মতপ্রকাশ করতে পেরেছে শুধুমাত্র নির্দিষ্ট একটি দল।

রুহুল কবির রিজভী আরও বলেন, সংবাদপত্রে মতপ্রকাশের সার্বজনীন রূপ বিগত আমলে ক্ষুণ্ন হয়েছিল। হারানো সেই রূপ ফিরিয়ে আনতে কাজ করা উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ