পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক বর্তমানে মক্কা প্রতিরক্ষা জোটের অংশ। তিন দেশ বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা জোট সম্প্রসারণ বা নতুন কোনো দেশকে এতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনায় নেই বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাজ্জাদ হায়দার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাজ্জাদ হায়দার বলেন, সবার আগে এই তিন দেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে, এমন অন্যান্য দেশের জন্য এই জোটে যোগদানের পথ উন্মুক্ত হতে পারে।
তার মতে, সংশ্লিষ্ট তিন দেশ পারস্পরিক পরামর্শের মাধ্যমে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, বর্তমানে এ বিষয়ে কোনো আলোচনা চলছে না। তাই এই পর্যায়ে নতুন দেশ অন্তর্ভুক্তির প্রশ্ন তোলাও সময়ের আগে হয়ে যায়।
সূত্র: রয়টার্স, বিবিসি ও আরব নিউজ












