spot_img

মোদির সফরের বিরোধিতাকারীরা সাম্প্রদায়িক গোষ্ঠী: ওবায়দুল কাদের

যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলোদেশে আসার বিরোধিতা করছে তারা সাম্প্রদায়িক গোষ্ঠী বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ মার্চ) ভোরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা কোনও ব্যক্তি বিশেষকে আমন্ত্রণ জানাইনি। আমরা আমন্ত্রণ জানিয়েছি একাত্তরে আমাদের প্রধান মিত্র দেশ ভারতের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতাকারীদের কুচক্রী আখ্যায়িত করে তিনি বলেন, বিজয় সুসংহত করার পথে অন্তরায় সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তি এবং বর্ণচোরা মুক্তিযুদ্ধাদের চিহ্নিত করতে হবে, প্রতিহত করতে হবে।

বর্ণচোরা মুক্তিযোদ্ধারাও সাম্প্রদায়িক শক্তির চেয়ে কম শত্রু নয়। এরাও সমভাবে ক্ষতিকর, এটা বরং আরও বেশি ক্ষতিকর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ