মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার ‘আঞ্চলিক পাহারাদার’ হিসেবে থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
পেজেশকিয়ান বলেন, “আমাদের কোনো আঞ্চলিক পাহারাদারের প্রয়োজন নেই। এ অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা কেবল এখানকার প্রধান শক্তি ও দেশগুলোই নিশ্চিত করতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের জনগণ নানা অবিচারের শিকার হওয়া সত্ত্বেও আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ অব্যাহত রাখতেও চাই না। শান্তিই আমাদের অগ্রাধিকার।”
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের মধ্যে ইরান ও আমেরিকার মধ্যে কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও টানাপোড়েন চলছে।
সূত্র : এএফপি












