দেশের সবখানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশ থেকে চাঁদাবাজির কবর রচনা করবে বিরোধী দল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদান ও চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, সঠিক নেতৃত্বের কারণে বিগত দিনে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি।
শফিকুর রহমান বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ সময় শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।











