spot_img
spot_img

আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

নোয়াখালীর সেনবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক এক ব্যবসায়ীর বাড়িতে ভূরিভোজে অংশ নেন থানার ওসি মো. আবদুর রহিম সরকার। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার ২০ সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আহমেদ পেয়ার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ ওঠে।

বর্তমান ওসির দায়িত্বে থাকা সেনবাগ থানার পরিদর্শক তদন্ত হযরত আলী মিলন বলেন, শনিবার সন্ধ্যায় প্রত্যাহারের পর ওসি আবদুর রহিম সরকার চলে গেছেন। তবে কী কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানি না।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ