spot_img
spot_img

আমেরিকাকে যে তিনটি শর্ত দিল ইরান

ইরানের দেওয়া ৩ শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ।

তিনি বলেন, গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। সমঝোতার আওতায় আমেরিকা নিজেদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে গালিবাফ এসব কথা বলেন।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি যুদ্ধ বন্ধে আমেরিকার কাছে তিনটি প্রধান শর্ত তুলে ধরেছেন।

১. সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে।

২. ইরানের জব্দ বা অবরুদ্ধ অর্থ ও সম্পদ মুক্ত করতে হবে।

৩. আমেরিকার নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।

রেজায়ি জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় শর্তগুলো ওয়াশিংটনে পাঠানো হয়েছে। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

গালিবাফ বলেন, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রতিপক্ষকে তাদের বার্তা ও শর্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

তিনি বলেন, শত্রুপক্ষ ভালোভাবেই জানে যে প্রতারণা ও একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ এখন রুদ্ধ। যতক্ষণ না এসব শর্ত পূরণ করা হচ্ছে, ইরানি জাতির বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলোচনার আগের অবস্থায় ফিরে যাওয়া কিংবা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো সুযোগ থাকবে না।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ