spot_img
spot_img

মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষাকে প্রাধান্য দিয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা ব্যবস্থা কুমিল্লা কনসেপ্ট বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে। তাদের নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও স্বপ্রণোদিত হয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কুমিল্লা কনসেপ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ