spot_img
spot_img

৭৫ জন তালেবানকে হত্যা করে কান্দাহারের আরঘানদাব জেলা দখল করল আফগান সরকার

৭৫ জন তালেবানকে হত্যা করে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের আরঘানদাব জেলা দখল করেছে কাবুলের মার্কিন মদদপুষ্ট আশরাফ ঘানি সরকার।

রোববার (৪ এপ্রিল) আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এ ঘটনা ঘটে।

তালেবানদের হত্যা করার পর আরঘানদার জেলা ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে বলে দাবি করেছে মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়। এছাড়াও যুদ্ধে তালেবানের ৭৫ জন সদস্যের মৃত্যু বরণ করেছে বলেও দাবি করছে তারা।

মার্কিন মদদপুষ্ট ঘানি সরকারের কান্দাহার পুলিশ অধিদপ্তর দাবি করেছে, কান্দাহারের একটি বড় জেলা তালেবানের কাছ থেকে ‘নিয়ন্ত্রণ’ নেওয়ার সময় এই হতাহতের এ ঘটনা ঘটেছে। নিহত তালেবান সদস্যদের মধ্যে বেশ কয়েকজন তালেবান কমান্ডার ছিলেন বলেও দাবি করছেন কাবুল সরকার।

এদিকে তালেবান হত্যার বিষয়টি নিশ্চিত করে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র: আনাদুলো এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ