spot_img

হেফাজত সহনশীলতার সব মাত্রা অতিক্রম করেছে: ওবায়দুল কাদের

দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশকে ‘উগ্র সাম্প্রদায়িক অপশক্তি’ হিসেবে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হেফাজত ইসলাম নামে একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিদ্যমান স্বস্তি এবং শান্তি বিনষ্টে দেশের বিভিন্ন স্থানে যে অব্যাহত তাণ্ডব চালিয়ে যাচ্ছে তা সহনশীলতার সব মাত্রা অতিক্রম করেছে।

বুধবার (৭ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণের জানমালের সুরক্ষা দিতে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারি ও সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিদাতাদের তালিকা করে এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, দেশের জনগনের ধৈর্য ও সহনশীলতার একটা সীমা আছে! সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ