spot_img

কবি মহিউদ্দিন আকবরের ইন্তেকালে ইসলামী যুব আন্দোলনের গভীর শোক

বিশিষ্ট কবি, ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী যুব আন্দোলন।

বুধবার (৭ এপ্রিল) এক যৌথ শোকবার্তায় মরহুমের ইন্তেকালে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কবি মহিউদ্দিন আকবরের ইন্তেকালের বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, কবি মহিউদ্দিন আকবর বাংলা সাহিত্যকে হিন্দুত্ববাদের আগ্রসনের হাত থেকে ইসলামী করণের জন্য আমরণ চেষ্টা অব্যাহত রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন ইসলাম দরদী কবিকে হারালো।

মরহুম কবি মহিউদ্দিন আকবর ইন্তেকালের সময় ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতৃবৃন্দ জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ