spot_img
spot_img

নিউইয়র্কে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারাআ মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জায়দির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা সমন্বয় জোরদার এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৈঠকে সিরিয়া-ইরাক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সিরিয়া ও ইরাকের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার উপায় এবং অঞ্চলটিতে উত্তেজনা প্রশমন ও উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।

বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্ট শারাআ সিরিয়া ও ইরাকবিষয়ক আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত টম বারাকের সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানী উপস্থিত ছিলেন। তবে বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

সূত্র : সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা ও ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়

spot_img
spot_img
spot_img

সর্বশেষ