spot_img
spot_img

হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত: রাশেদ খান

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতোই একটি ফ্যাসিস্ট দল হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামী ব্রিটিশ আমল থেকেই মুনাফেকির রাজনীতি করে আসছে। গণ-অভ্যুত্থানের পর দলটি মজলুম অবস্থা থেকে এখন জালিমে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনোভাবে ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ