spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলের গণহত্যার নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের গাজ্জায় চালানো কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

তিনি বলেছেন, গাজ্জায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে গণহত্যা চালিয়ে যাচ্ছেন, স্পেন তার দ্ব্যর্থহীন নিন্দা জানায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

পেদ্রো সানচেজ বলেন, গত আট বছর ধরে ইউক্রেন, লেবানন কিংবা ইরান, যেখানেই আগ্রাসন হয়েছে, স্পেন সব যুদ্ধের বিরোধিতা করেছে।

তিনি বলেন, আমরা সামরিক ব্যয় বাড়াতে অস্বীকৃতি জানিয়েছি। জাতিসংঘ সনদের পরিপন্থি আগ্রাসন ঠেকাতে আমরা সবকিছু করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো আগ্রাসনে স্পেনের ভূখণ্ড ব্যবহার বন্ধে ব্যবস্থা নিয়েছে তার সরকার।

সানচেজ বলেন, গাজ্জায় নেতানিয়াহু যে গণহত্যা চালিয়ে যাচ্ছেন, স্পেন তার দ্ব্যর্থহীন নিন্দা জানায়।

সূত্র : আল জাজিরা, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ