spot_img
spot_img

বেন গাভিরের দলকে নির্বাচনে নিষিদ্ধের আবেদন খারিজ ইসরাইলের নির্বাচন কমিশনের

ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতমার বেন গাভিরের নেতৃত্বাধীন ‘ওতজমা ইহুদিত’ দলকে ২৬তম নেসেট নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার আবেদনগুলো খারিজ করেছে। বৃহস্পতিবার কমিশন দলটির বিরুদ্ধে করা আবেদন খারিজের সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে আবেদনগুলো খারিজের পক্ষে ১৯ জন সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১০ জন এবং একজন সদস্য ভোটদানে বিরত থাকেন। এখন কমিশনের সিদ্ধান্ত ও এর পক্ষে দেওয়া যুক্তিগুলো পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টে পাঠানো হবে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন লিকুদ পার্টি ও বেন গাভিরের আবেদনের পর কমিশন যৌথ আরব তালিকা, ইউনাইটেড তালিকা এবং ইসরাইলে থাকা আরব সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

‘ওতজমা ইহুদিত’ দলকে নিষিদ্ধ করার আবেদনের বিষয়ে ভোটটি অনুষ্ঠিত হয় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি সরকারের আইনবিষয়ক উপদেষ্টা গালি বাহারাভ-মিয়ারা দলটি নিষিদ্ধ করার বিরোধিতা করার পর।

তবে তিনি মনে করেন, দলটির বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণগুলো এমন একটি সীমার খুব কাছাকাছি পৌঁছে যায়, যার ভিত্তিতে কোনো নির্বাচনী তালিকাকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা যেতে পারে। এর কারণ হিসেবে তিনি বর্ণবাদে উসকানির বিষয়টি উল্লেখ করেন।

সূত্র : সাফা নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ