spot_img
spot_img

এরদোগানকে নিয়ে নেতানিয়াহুর অভিযোগকে ‘হতাশাজনক ও ফাঁপা প্রচেষ্টা’ বলল তুরস্ক

তুরস্ক ও দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা অভিযোগকে “হতাশাজনক ও ফাঁপা প্রচেষ্টা” বলে আখ্যা দিয়েছে আঙ্কারা। তুরস্ক বলেছে, গাজ্জায় ইসরাইলের যুদ্ধ এবং দখলকৃত পশ্চিম তীর, লেবানন, সিরিয়া ও অন্যান্য এলাকায় চলমান আগ্রাসন আড়াল করতেই এসব অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের পক্ষে বক্তব্য দেওয়ার সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৃতীয় সচিব পদমর্যাদার এক কূটনীতিক নেতানিয়াহুর কথিত ভিত্তিহীন অভিযোগের জবাবে এ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, তুরস্ক ও প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে করা ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ অভিযোগ তুরস্ক দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

এতে বলা হয়, নেতানিয়াহুর ভাষণের সময় সাধারণ পরিষদের হল থেকে বিপুলসংখ্যক প্রতিনিধি দলের বেরিয়ে যাওয়ার ঘটনা কোনোভাবেই গুরুত্বহীন নয়। বরং এটিকে শক্তিশালী কূটনৈতিক নিন্দা হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বার্তাটি স্পষ্ট: তার কথার আর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তার নীতিগুলো প্রত্যাখ্যাত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তার একঘরে হয়ে পড়ার পরিস্থিতি দিন দিন আরও গভীর হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ