spot_img
spot_img

দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি কাজ করছে: রিজভী

দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের কল্যাণে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা দেশকে অন্য দেশের উপনিবেশ বানানোর চেষ্টা করছে, বিএনপি তাদের প্রতিরোধ করবে। এ দেশে উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তিন প্রজন্মের প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে কথা বলেছেন। মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি-তর্কের যুদ্ধ এবং মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

এছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বিশ্বশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ