spot_img
spot_img

পুলিশের কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছে, শৃঙ্খলা ভাঙলে রাষ্ট্রদ্রোহের মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে, শৃঙ্খলা ভঙ্গ করলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে পুলিশের জন্য সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে এ ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ের ইউনিটগুলোতে আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সহায়তা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার স্পেসে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধ প্রবণতার একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছে। অনেক দেশে ৪৪ শতাংশ পর্যন্ত অপরাধ সাইবার বা স্ক্যামভিত্তিক হচ্ছে। এ কারণে সাইবার অপরাধ মোকাবিলায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ