spot_img

রমজানের প্রথম দিন কুরআন তিলাওয়াতে সময় কাটিয়েছেন খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রমজানের প্রথম দিন কুরআনুল কারীম তিলাওয়াত ও ইবাদত-বন্দেগি করে সময় কাটিয়েছেন।

বুধবার (১৪ এপ্রিল) খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। এইটুকু বলতে পারি যে, তার অবস্থা স্থিতিশীল, ভালো ইম্প্রুভ করছে। আপনারা উনার জন্য দুআ করবেন। রমজান মাস বুঝতেই পারেন।

এখন কুরআন তিলাওয়াত, তাসবীহ তাহরিমা, দুআ দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত।

তিনি জানান, করোনা আাক্রান্ত হওয়ার পর আত্মীয়-স্বজন কেউ বাসায় আসছেন না। তারা টেলিফোনে খালেদা জিয়ার সাথে কথা বলছেন নিয়মিত। ভাইদের বাসা থেকে তার জন্য খাবার নিয়ে আসা হয়।

নমুনা পরীক্ষার ফলাফলে গত রোববার খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার চিকিৎসা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ