spot_img
spot_img

চট্টগ্রামে হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি, তিন নারীসহ ৭ জন আটক

চট্টগ্রামে হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকা ও পাঁচলাইশ থেকে তাদের আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের বায়েজিদ থানাধীন অক্সিজেন আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন নুরুল হাকিম রাব্বি (২৫), আসিফ মাহমুদ (১৬), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০) ও শারমিন বেগম (২৭)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নিয়েছিলেন। পরে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ এলাকা থেকে অপর ছয়জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, তারা হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন।

ওসি মো. ইখতিয়ারউদ্দিন বলেন, আটক সাতজনই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ