spot_img
spot_img

আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর রহমত’ হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি।

ক্যাপশনে ‘আল্লাহর কসম’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন রুমিন ফারহানা। সেখানে লেখা ছিল, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই (বিএনপির) ট্যাগ বহন করতে হচ্ছে না।’

এর আগে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করেছিলেন এই সংসদ সদস্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ