spot_img
spot_img

কার্ড দেব, চাকরি দেব বিনিময়ে ভোট দিতে হবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে: মীর শাহে আলম

ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার বিনিময়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব, কৃষি কার্ড দেব, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেব। বিনিময়ে আমাদের দাবি একটাই, ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জে বড়দরগাহ-ভেন্ডাবাড়ি সড়ক শক্তিশালীকরণ ও মেরামতকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম আরও বলেন, ‘বৃক্ষরোপণ, খাল খনন, চাকরি ও কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট ও ব্রিজ, উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, আমরা তা করব। তবে যদি ধানের শীষে ভোট না দেন, তাহলে সরকার হিসেবে আমরা অসন্তুষ্ট হব।’

তিনি বলেন, গত ছয় মাসে পীরগঞ্জ উপজেলায় ২২ কোটি টাকা দেওয়া হয়েছে। সামনে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে উল্লেখ করে তিনি বিএনপির মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, এসব প্রার্থী নির্বাচিত হলে এলাকার বাকি সড়কের কাজসহ উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ