সরকারকে দুর্বল মনে করলে, তা ভুল হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেছেন, ‘পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছিল, তাদেরকে একটি দল ফেরাতে চাচ্ছে।’
শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘সকল সমস্যার সমাধান সংসদে হবে। রাস্তায় অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।’
তিনি বলেন, ‘সরকার অত্যন্ত কঠোর। যারা সরকারের সরলতাকে কাজে লাগিয়ে এমন কাজ করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার।’











