spot_img

রাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের রুটিন চেকআপ করবেন ডাক্তাররা

করোণা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের রুটিন চেকআপের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে চিকিৎসকরা তার বাসভবনে যাবেন।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিয়মিত চেকআপের অংশ হিসেবে আমরা রাতে ম্যাডামের বাসভবনে যাব। এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে, তিনি ভালো আছেন। করোনার দ্বিতীয় সপ্তাহের শেষ স্টেজে আছেন তিনি।

এর আগে গত ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান শেষে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য।

যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ