spot_img
spot_img

বিস্ফোরক মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানী এক দিনের রিমান্ডে

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় করা বিস্ফোরক মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে কোতোয়ালি থানার মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মাদানীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন ভার্চুয়াল আদালতে।

শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আব্দুল হাই একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নেত্রকোনা জেলার পূর্বধলার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর ২৯ মার্চ ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় রফিকুল ইসলামকে।

অন্য আরেক মামলায় রফিকুল ইসলাম মাদানী কাশিমপুর কারাগারে রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ