বাংলাদেশকে আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। দেশকে আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্যেও বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগানোর দিকে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে স্থিতিশীল, প্রযুক্তিগতভাবে আধুনিক ও পারস্পরিক আস্থার ভিত্তিতে একটি বিশ্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।











