spot_img
spot_img

জনগণের পকেট কাটা বন্ধ করে মূল সমস্যা সমাধান করুন: গাজী আতাউর

মূল কারণ অনুসন্ধান না করে দাম বাড়িয়ে জনগণের সমস্যা সমাধানের চেষ্টা না করে সমস্যার প্রকৃত কারণ খুঁজে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, অধিকাংশ সমস্যাই অব্যবস্থাপনা, অদক্ষতা, সিন্ডিকেটবাজি ও চাঁদাবাজির কারণে সৃষ্টি হচ্ছে। সরকার এসব বিষয়ে মনোযোগ না দিয়ে দাম বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে। জনগণের পকেট কাটা বন্ধ করতে হবে এবং অসাধু চক্রকে লালন না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, সমস্যার মূল কারণ অনুসন্ধান না করে দাম বাড়ানোর মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। অথচ অব্যবস্থাপনা, অদক্ষতা, সিন্ডিকেটবাজি ও চাঁদাবাজির মতো বিষয়গুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দিন, শাহ ইফতেখার তারিক, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ কেন্দ্রীয় নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ