spot_img
spot_img

নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: ডিবি প্রধান

কার্যক্রম নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, দেশের জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আগামী ডিসেম্বরে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে কার্যক্রম নিষিদ্ধ তার দল আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে কি না জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির অডিওটি তারই। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ