spot_img
spot_img

জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনার সাক্ষ্য বহন করে: ইউনেস্কোর প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সংগ্রহে থাকা গুরুত্বপূর্ণ নথি ও স্মারক ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ। একই সঙ্গে জুলাই-আগস্টের ঘটনায় প্রাণ হারানো ও স্বজন হারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব দলিল যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সুসান ভাইজের সঙ্গে ছিলেন ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদি ফুরুকাওয়া এবং সংস্কৃতি বিভাগের প্রধান কিযী তাহনিন। ইউনেস্কোর প্রতিনিধি দলকে স্বাগত জানান জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহ্‌মুদ।

জুলাই জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখে সুসান ভাইজ বলেন, জাদুঘরটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক সংগ্রহ দেখানো হয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে।

এ সময় জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহ্‌মুদের সঙ্গে ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি দলের মতবিনিময় হয়। সেখানে শিক্ষা, গবেষণা ও ঐতিহ্য বিষয়ে ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এহ্‌সান মাহ্‌মুদ।

এ বিষয়ে এহ্‌সান মাহ্‌মুদ বলেন, “আমরা জুলাই জাদুঘরকে শুধু পরিদর্শনের জায়গা হিসেবে নয়, বরং একটি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা ও গবেষণার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। এই কাজ এগিয়ে নিতে ইউনেস্কোর সঙ্গে আমরা যৌথভাবে কাজ করার ব্যাপারে আগ্রহী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ