যারা আফগানিস্তানের অগ্রগতি চায় না বলে মনে করেন তাদের বিষয়ে আফগান জনগণ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রশাসনিক কার্যালয়ের মহাপরিচালক শেখ নূরুল হক আনোয়ার।
শেখ নূরুল হক বলেন, আফগানরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করেছে যে তারা আর ষড়যন্ত্রের শিকার হবে না এবং নিজেদের বন্ধু ও শত্রুদের সঠিকভাবে চিহ্নিত করেছে।
তিনি বলেন, আফগানিস্তানের জনগণ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং এর নিন্দা জানিয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করেছে যে আমরা আর ষড়যন্ত্রের শিকার হব না। আমরা আমাদের বন্ধু ও শত্রুদের সঠিকভাবে চিহ্নিত করেছি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠন করতে আমাদের স্বার্থ গুরুত্বপূর্ণ বলে ইমারাতে ইসলাম বারবার জোর দিয়েছে।
তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া কোনো দেশের প্রতি বিদ্বেষ পোষণ করে না। অন্যদের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে পারে এমন কোনো পদক্ষেপও নিতে চায় না তারা।
তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার পরিচালিত হামলায় সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে তার মতে, আফগানিস্তানের বিরুদ্ধে পরিচালিত হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মতপার্থক্য ও উত্তেজনা সংলাপের মাধ্যমে সমাধানের ওপরও জোর দেন তিনি।
শেখ নূরুল হক আনোয়ার বলেন, ইমারাতে ইসলামিয়া তার নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং নিজেদের প্রতিশ্রুতি পূরণ করে। কাউকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উদ্ভূত যেকোনো উত্তেজনা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক আবদুল জামিল শিরানি বলেন, পাকিস্তান আফগানিস্তানের নিরীহ মানুষদের ওপর বোমা হামলা চালাচ্ছে এবং এমন বোমা ব্যবহার করছে যেগুলো ইসরাইল ও আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে ব্যবহার করেছিল। তাদের উদ্দেশ্য হলো ওই পরিস্থিতির সুযোগ নেওয়া এবং বিশ্বের মানুষ ও নিজেদের জনগণের দৃষ্টি নিজেদের দিকে টেনে নেওয়া।
সূত্র : টোলো নিউজ











