মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য তুরস্কের সংসদে উপস্থাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এর আওতায় অন্য কোনো দেশের ওপর হামলার অনুমতি নেই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আঙ্কারায় হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, “চুক্তিটি সংসদে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয়েছে।”
ফিদান বলেন, চুক্তির কোনো স্বাক্ষরকারী দেশ আক্রান্ত হলে পারস্পরিক প্রতিরক্ষার ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, “চুক্তির কোনো পক্ষের একটি দেশ আক্রান্ত হলে তার প্রতিরক্ষায় আপনারা তার পাশে দাঁড়াবেন। এটি কোনো হামলার চুক্তি নয়।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ডে হামলা চালানোর জন্য তুরস্ককে সেনা মোতায়েনের অনুমতি দেয় না এই চুক্তি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ফিদান কৃষ্ণসাগরে এই সংঘাত ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেন।
তিনি বলেন, “কৃষ্ণসাগরকে কখনোই নতুন কোনো সংঘাতের সম্মুখভাগে পরিণত হতে দেওয়া উচিত নয়।”
সূত্র : আনাদোলু এজেন্সি











