spot_img
spot_img

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ সরকারের সব সন্ত্রাসী এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সরকার গঠনের পাঁচ মাসের মাথায় বিরোধী দল দুটি লংমার্চ করেছে এবং আরও একটি লংমার্চ করার কথা বলছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির ৮ম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি।

তিনি আরও বলেন, সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ