spot_img
spot_img

মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: হুমায়ুন কবির

সৌদি আরবের নেতৃত্বে মক্কা চুক্তির বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ ভূমিকা রাখছে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় বাংলাদেশ ভূমিকা রাখতে চায়।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায়। বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ চায় ঢাকা। এ জন্য বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে।

তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে যাবে বলে আমরা আশাবাদী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে এগিয়ে নিতে দুই দেশই অগ্রসর হবে।

তিনি বলেন, বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সৌদি আরব সফর করবেন। এতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ