spot_img
spot_img

রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মুফতী নাসরুল্লাহ বদরের শাহাদাত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ইহরাম অবস্থায় শাহাদাত বরণ করেছেন ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাওলানা মুহাম্মাদ নাসরুল্লাহ বদর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১১ অক্টোবর) মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুফতী নাসরুল্লাহ বদরের বন্ধু মো. খোরশেদ আলম ও মুহাম্মদ রজীবুল হক।

তারা জানান, সৌদি দূতাবাস ও অন্যান্য সূত্রের মাধ্যমে মুফতী নাসরুল্লাহ বদরের শাহাদাতের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জন আলেমের একটি কাফেলার সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন তিনি। রিয়াদ বিমানবন্দরে জেদ্দাগামী সংযোগ ফ্লাইটের বোর্ডিং পাস সংগ্রহের সময় আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ এ ঘটনা ঘটে।

হামলার ঠিক আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শেষ পোস্টে মাওলানা নাসরুল্লাহ লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের কাফেলা নিরাপদে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। জীবনের সেরা সফরের পথে প্রতিটি মুহূর্ত কাটুক মহান রবের অশেষ রহমত ও মেহেরবানিতে।’

প্রাথমিকভাবে বিস্ফোরণের পর তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে বন্ধুদের দেওয়া তথ্য ও সৌদি দূতাবাস সূত্রের বরাতে তার শাহাদাতের সংবাদ নিশ্চিত হয়।

ওমরাহ পালনের উদ্দেশ্যে ইহরাম পরা অবস্থায় তার এমন আকস্মিক ও মর্মান্তিক ইন্তেকালে তাঁর কর্মস্থল কামরাঙ্গীরচর মাদ্রাসা, স্বজন ও আলেম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ