গুম-খুনের রাজনীতি নয়, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, ৫ আগস্টের পর রাজনীতি ও দেশ নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বহুগুণ বেড়েছে। তাই হানাহানি ভুলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে দেশকে পুনর্গঠন করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।











