spot_img
spot_img

ইরানিরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শত্রুই পরাজিত করতে পারবে না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বলেছেন, ইরানি জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো শত্রুই ইরানি জাতিকে পরাজিত করতে পারবে না।

রোববার (১১ অক্টোবর) সকালে জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন পেজেশকিয়ান। তিনি বলেন, ঐক্য বজায় থাকলে কোনো শক্তি বা প্রতিপক্ষই ইরানি জাতির ইচ্ছাশক্তিকে দমিয়ে দিতে বা তাদের পরাজিত করতে পারবে না।

প্রেসিডেন্ট সমাজের সব স্তরে পারস্পরিক সংহতি ও সহযোগিতাকে অপরিহার্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জনগণ যদি সমাজ, নিজেদের পরিবার এবং স্থানীয় সম্প্রদায়ের সেবায় ঐক্যবদ্ধ হয়, তাহলে কোনো শক্তিই তাদের জন্য সমস্যা তৈরি করতে পারবে না।

পেজেশকিয়ান জাতীয় ঐক্য ও দেশের অভ্যন্তরীণ সংহতিকে ইরানি জাতির শক্তি ও প্রতিরোধ সক্ষমতার প্রধান উৎস হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে বিজ্ঞান, সামাজিক সেবা ও মানবিকতার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, এ ধরনের সংহতি উন্নতি ও সমৃদ্ধির পথ তৈরি করবে। ইরানি জনগণ যখন ঐক্যবদ্ধ থাকবে এবং পরস্পরের সঙ্গে সহযোগিতা করবে, তখন ইরানি জাতি শক্তিশালী থাকবে।

তিনি আরও বলেন, “এ পরিস্থিতিতে শত্রু আমাদের ওপর হামলা চালানোর সাহস করার কথাও কখনো ভাববে না।”

একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ দেশ গড়ে তুলতে তিনি ইরানি জাতিকে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ